Main Menu

তাহিরপুরে পার্টসের দোকানে চুরি, ২ লাখ টাকার মাল চুরি

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এক মোটর সাইকেল পার্টসের দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরদল প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের কলেজ রোডে স্কুল মার্কেটের পার্টসের দোকানে মঙ্গলবার রাতের কোন এক সময় এ চুরির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্কুল মার্কেটের জর্জ মোটর সাইকেল পার্টসের স্বত্বাধিকারী সিরাজ মিয়া প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন বুধবার সকালে এসে দোকান খুলে দেখতে পান একদল সংঘবদ্ধ চোর দোকানের পেছনে টিনের দরজা কেঁটে ভেতরে ডুকে ৩৭টি মোটরসাইকেলের টায়ার, শতাধিক টিউব, বেশ কয়েক কার্টুন মবিল ও দোকানে থাকা অপর এক ব্যবসায়ীর মসলার দোকানের সব মালামাল চুরি করে নিয়ে গেছে।
সিরাজ মিয়া জানান, তার দোকান থেকে চুরি যাওয়া মালামালের মুল্য প্রায় দুই লাখ টাকা। বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ইনচার্জ ও বণিক সমিতির নেতৃবৃন্ধকে অবহিত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed