তাহিরপুরে সন্ত্রাসী হামলায় মহিলাসহ আহত ১৫
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ১৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফিরোজা খাতুন (৩৫), জামাল মিয়া (২৫), বাবুল মিয়া (৩৫), ফিরোজ মিয়া (৩০), সবুজ মিয়া (৩২), কাঞ্চন মিয়া (৬০), ডাঃ জাকির হোসেন (৩৩) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর মতি মিয়া (৩৮)কে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে। সন্ত্রাসী হামলার ঘটনায় ডাঃ জাকির হোসেন বাদী হয়ে হামলাকারী মতি মিয়াসহ তার দলভূক্ত ১২জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার টেকেরঘাট বিজিবি ক্যাম্পের রজনী লাইন গ্রামের মতি মিয়া পূর্ব বিরোধের জের ধরে অস্ত্র-সস্ত্র নিয়ে প্রথমে ডাঃ জাকির হোসেনের ফার্মেসীতে হামলা চালিয়ে ভাংচুর ও ঔষধ লুটপাট করে। এসময় এলাকার লোকজন এসে বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত এবং ২টি বসতবাড়ি ভাংচুর করে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ১টি ঔষধের দোকান, ২টি বাড়িঘর ও এক মহিলাসহ উভয়পক্ষের ১৫জন আহত হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed