Main Menu

সিলেটে বিএনপির ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেন, সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতায় এসে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনার কাজে প্রশাসনের নিষ্ঠুর ধবংস লীলায় বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে খুন এবং গুমের ভাগ্য বরণ করতে হয়েছে। সর্বশেষ রমজান মাসেও কথিত অপারেশনের মাধ্যমে ২০ হাজার দলীয় নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। বিনা বিচারে সাজানো ক্রসফায়ারে ১৭ জন লোককে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সরকার জঙ্গি-জঙ্গি খেলার মাধ্যমে বিদেশী প্রভূদের সমর্থনে ক্ষমতা দীর্ঘায়িত করার সুবিধা নিয়েছে। আজকে তাদের সকল অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এর দায় স্বীকার করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিতে হবে।
তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহŸানে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ ধ্বংসের মাধ্যমে জঙ্গিবাদ সমূলে উৎপাটন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বন্ধ, সিলেটের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ সহ সকল রাজবন্ধিদের মুক্তি দিতে হবে।
তিনি রবিবার বিকাল ৫টায় নগরীর লামা বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আফরোজ মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এড. আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের আহŸায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুজাহিদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক এটিএ ফয়েজ, কানাইঘাট বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহ জামাল নুরুল হুদা, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব এড. শামীম সিদ্দিকী, বিএনপি নেতা কামরুল হাসান শাহিন, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদ সৈয়দ জয়নুল হক, জেলা জাসাসের যুগ্ম আহŸায়ক জয়নাল আহমদ রানা, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহŸায়ক মতিউল বারী খূর্শেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, যুবদল নেতা আব্দুল মালেক। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহŸায়ক নাজিম উদ্দিন লস্কর, বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়ার আহমদ চৌধুরী, আহমেদুর রহমান চৌধুরী মিলু, কাউন্সিলার দিনার খান হাসু, কাজী মহিবুর রহমান, আব্দুল আলিম দিপক, শরিফুল হক, মিজানুর রহমান ডিপজল, নাজিম উদ্দিন, আব্দুর রহমান, সিরাজ খান সিবজান, শহিদুল ইসলাম কাদের, জসিম উদ্দিন, ইজ্জাত আহমদ, আব্দুর রহিম মলি­ক, সুরাদ রব চৌধুরী, শাহজাহান আহমদ, দিপক রায়, আমিনুল হক বেলাল, যুবদল নেতা আব্দুল খালিক, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম, আব্দুল হান্নান, খালেদুর রশিদ ঝলক, দিলাল আহমদ, তছির আলী, মোস্তফা কামাল ফরহাদ, লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু, দেওয়ান কামরান, আলতাব হোসেন টিটু, আব্দুল খালিক মিল্টন, এইচ এম ইকবাল, টিটন মলি­ক, ইমতেজার আলী, সুমন শিকদার, জাবেদ আহমদ জীবন, এড. ইকবাল, দেওয়ান নিজাম খান, মফিজুর রহমান জুবের, লোকমান আহমদ, নিজাম আহমদ, মাসুক গাজী, আব্দুল কাইয়ূম, কামাল হোসেন, বদরুল আজাদ রানা, এসএম আক্তার, ইফতেখার আহমদ সুহেল, আসাদুজ্জামান রূকন, আজিজ খান সজীব, রাসেল খাঁন, ফারুক আহমদ, রাসেদুল ইসলাম সাদ্দাম, শিপন চন্দ, মুহিবুর রহমান বাবুল, দেলোয়ার হোসেন, আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, ইমরান আহমদ সেতু, আব্দুল সালাম লিমন, জুবের আহমদ, এসএম ফখরুল, মনিরুজ্জামান মিজান, সামসুল ইসলাম, মাসুম আহমদ শাফিন, এইচ লিমন, সুমন আহমদ, আব্দুস সালাম, সুন্দর আলী, রফিক উদ্দিন, সিদ্দিকুর রহমান রুহেল, গিয়াস উদ্দিন খান, ফরিদ মিয়া, শামীম আহমদ হেলালী, ইমতিয়াজ আলী, এসএম শহিদুর রহমান, রুমেল আহমদ রিপন, এসএ সাহেদ, কাওসার আহমদ মোশাহিদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed