Main Menu

হূমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক স্পীকার হুমায়ূণ রশিদ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বাদ আসর হযরত শাহজালাল (র:) জামে মসজিদে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হূমায়ুন রশীদ চৌধুরীর পাশাপাশি দেশ এবং দেশের জনগনের জন্য এবং শেখ হাসিনা ও পরিবারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্তিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারন সম্পাদক খোন্দকার মহসিন কামরান, সহ সভাপতি আবু তাহের, অর্থমন্ত্রীর বিশেষ সহকারী ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, জেলা যুবলীগ নেতা গোলাম মৌলা চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, সুহেল খান, শাহিন আহমদ, সাজলু লস্কর, জহিরুল ইসলাম জুয়েল, এম একাইয়ুম, জুবেল আহমদ, শেখ আবুল হাসনাত বুলবুল, বাহার আহমদ, জাহেদ কবির চৌধুরী, কামাল আহমদ রাসেল, সজিব আহমদ, মনিরুল হক পিনু, দেলোয়ার হোসেন, শাহাবুদ্দিন চৌধুরী, শাহ সায়েম, রাফি রহমান, কলে­াল চৌধুরী, মোহম্মদ সোহান, মোহাইমিন কবির অর্নব, সুহেল আহমদ, জুবের আহমদ প্রমূখ।

Share





Related News

Comments are Closed