বিশ্বনাথে আ.লীগ নেতাকে অপহরণ, অতপর…
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নুরকে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশনের ভূমি অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। তবে অভিযোগের তীর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদকের বিরুদ্ধে। এঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টায় আবদুন নুর ব্যক্তিগত কাজে ইউনিয়ন ভূমি অফিসে আসলে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। এসময় তাকে একটি অটোরিকসায় তুলে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তবে কি কারণে তাকে তুলে নেয়া হয়েছে তা কেউ বলতে অপারগতা প্রকাশ করেন। দলীয় বিরোধের জের ধরে এঘটনা ঘটতে পারে বলে এলাকার অনেকেই মনে করেন।
এব্যাপারে খাজাঞ্চী ইউপি আ.লীগের সভাপতি আবদুন নুর বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর এর নির্দেশে ৮/১০ জন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায় এবং আমাকে অপহরন করে। এরপর ৫০ হাজার টাকা মুক্তিপন দিয়ে আমি মুক্তি লাভ করি।
ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর বলেন, আমার ওপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
থানার ওসি আবদুল হাই বলেন, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed