জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় শিশুসহ আহত ১০
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের দু’দফা হামলায় একই পরিবারের শিশুসহ ১০জন গুরুতর আহত হয়েছেন। ইদের পরদিন শুক্রবার বিকেলে উপজেলার কান্দারগাঁও নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন,সাবজাব হোসেন (৫), আব্দুল আলীম (৩০),ইয়াওর মিয়া (৩৫),সেরাটন মিয়া (২৬),লিটন মিয়া (৩৫),শাহীন মিয়া (৩২),রাসেল মিয়া (২৫),আতিকুর রহমান (৪০),আলকাব মিয়া (৪৫) ও মুহিবুর রেজা টুনু(৩৬)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আতিকুর রহমানের অবস্থা আশংকাজনক। এঘটনায় মামলা হলেও অজ্ঞাত কারনে পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশসহ স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্র“তার জের ধরে শুক্রবার বিকেলে কান্দারগাঁও নেয়াগাঁও গ্রামের আলকাব মিয়াকে রাস্তায় পেয়ে একই গ্রামের সফরুল ইসলাম ও তার দলভুক্তরা তার উপর সন্ত্রাসী হামলা চালায়। খবর পেয়ে স্বব্জনরা আলকাব মিয়াকে উদ্ধার করতে গেলে সফরুল ও তার দলভুক্তরা আলকাবের স্বজনদের উপর হামলে পড়ে। তারা আলকাবের বাড়ির লোকজনকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে এমনকি পাঁচবছরের শিশু সাবজাবকে আছাড় মেরে গুরুতর জখম করে ও শিশু সাবজাবের হাত-পায়ের হাড় ভেঙ্গে ফেলে। এখানেই শেষ নয়, এর মাত্র এক ঘন্টার ব্যবধানে সফরুল ও তার দলভুক্তরা আলকাব মিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। তারা আলকাব মিয়ার স্বজন মুহিবুর রেজা টুনুকে মারপিট করে তার ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশপাশি ভাংচুর করে বাড়িঘরের ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। স্থানীয়রা আহততের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে আতিকুর রহমানের বুকে সুলফির গভীরতর আঘাত থাকায় তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। এ ঘটনায় মুহিবুর রেজা টুনু বাদী হয়ে সফরুল ইসলাম সহ ৪৭জনকে এজাহারভুক্ত করে জগন্নাথপুর মামলা (নং-০৬(৭)১৬) করেন।
ঘটনা ও মামলার তিনদিনেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অজ্ঞাত কারনে পুলিশ হামলাকারীদের গ্রেফতার করছেনা বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে আহতদের পরিবার পরিজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
অভিয্গো পাওয়া গেছে, হামলাকারী সফরুল ও তার দলভুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আহতদের নারী -শিশুদের অপহরন গুম ও গনধর্ষনের হুমকি দিচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এস আই আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে মামলার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে চলে গেছে, তাদের গ্রেফতারে তলাশী অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed