সিলেটে জঙ্গি হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে টার্গেট কিলিং, গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, দেশী-বিদের্শী ষড়যন্ত্র, লুটপাটে বিপন্ন স্বদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ- এই দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি প্রবীণ নেতা বাদল করের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দিপংকর দাস। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি প্রবীণ নেতা ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি, তুহিন কান্তি ধর, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন কান্তি, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারী, ছাত্রফ্রন্ট নেতা বদরুল আমিন, সঞ্জয় শর্মা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সারাদেশে একের পর এক টার্গেট কিলিং, গুপ্ত হত্যা, সা¤প্রদায়িক সন্ত্রাস চলছে। একের পর এক জঙ্গি হামলায় মানুষ হতাহত হলেও সরকার কোন হত্যাকান্ডে সুষ্ঠু বিচার করেনি। দীর্ঘদিন থেকে বিচারহীনতা সংস্কৃতির কারনে জঙ্গিরা একের পর এক হামলা করে চলছে। তাদের হামলা দেখে কোন ধর্মের মানুষই রেহাই পাচ্ছেনা। যা সর্বশেষ ঘটনা হলো ঈদের দিন শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাতে জঙ্গিদের হামলা। জঙ্গি হামলা দমনে সরকার সম্পূর্ণ ব্যর্থ। বক্তারা জঙ্গি হামলা দমনে ও দেশী বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধের মৌল চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed