সারী বাচাঁও আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপন
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা: সিলেট সিটি কর্পোরেশনের সচিব ও বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারী বদরুল হক বলেছেন পরিবেশ রক্ষা না হলে আমাদের জীবন রক্ষা হবে না। তিনি বলের যেকোন দেশে মোট আয়তনের ২৫ ভাগ ভুমিতে বনাঞ্চল থাকার কথা কিন্তু আজ আমাদের দেশে পর্যাপ্ত পরিমান বনাঞ্চল নেই। তাই সবাই উদ্যোগ নিয়ে দেশ জাতি ও নিজেকে বাঁচাতে বেশি করে গাছ লাগান।
শনিবার জৈন্তাপুর উপজেলার চারিকাট ইউনিয়ন পরিষদ মাটে সারী নদী বাচাঁও আন্দোলনের উদ্যোগে মাস ব্যাপী গাছ রোপন কর্মসুচীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আব্দুল হাই আল হাদী‘র সভাপতিত্ব ও সিনিয়র সহ-সভাপতি গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চারিকাটা ইউপি‘র নব-নির্বাচিত চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, মাষ্টার লুৎফুর রহমান, ইউপি সদস্য রাহেল আহমদ, ব্যবসায়ী জয়নাল আবেদীন প্রমুখ।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed