Main Menu

জৈন্তাপুরে খাঁচায় বন্দী লজ্জাবর্তী বানর

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি লজ্জ্বাবতী বানর চারদিন ধওে খাচাঁয় বন্দী হয়ে থাকলেও উদ্ধার করছে না বন বিভাগ। গৃহকর্তা শিশুদের হাত হতে বানরটি রক্ষা করে বিপাকে রয়েছেন।
সরেজমিনে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম ডিবির হাওরে গিয়ে দেখা যায়, দেশে বিলুপ্ত প্রজাতীর একটি লজ্জ্বাবর্তী বানর গত ৪দিন ধরে খাচায় বন্দী করে রেখেছেন লীলময় বিশ্বাস।
আলাপকালে তিনি জানান গত ৭ জুলাই শিশুরা একটি লজ্জ্বাবর্তী বানর বাঁশ ঝাড়ে দেখতে পায়। বানরটি শিশুদের দেখে ভয়ে বাঁশ ঝাড়ে অবস্থান করেও রক্ষা পায়নি। শিশুরা বানরটিকে ধরে নিয়ে আসে এবং খেলা করে। অবুঝ শিশুরা বিরল ও বিলুপ্ত প্রজাতির বানরটি মেরে ফেলতে পারে সন্ধেহে লীলময় এগিয়ে এসে শিশুদের হাত থেকে বানরটি উদ্ধার করে মাছ ধরার একটি খাচাঁয় বন্দী করে রাখেন এবং লোক মারফতে বন বিভাগকে খবর পাঠান। কিন্তু খবর পেয়েও রোববার বিকেল পর্যন্ত বন বিভাগের লোকজন বানরটি উদ্ধারে এগিয়ে যায়নি।

Jointapur-2
এবিষয়ে লীলময় বিশ্বাস জানান- বিলুপ্ত প্রজাতির বানরটি বাঁচানের উদ্দোগ নিয়ে তিনি বিপাকে রয়েছেন। এছাড়া বানরটিকে বাচিয়ে রাখার জন্য প্রতিদিন অন্তত ১০/১২টি কলা কিনে খাওয়াচ্ছেন তিনি। হতদরিদ্র লীলাময় বিশ্বাস (৪৫) আরও বলেন তিনি বনবিভাগের কাউকে চিনেন না, কোথায় বানরটি দিতে হবে তাও জানা নেই তার। সর্বশেষ স্থানীয় সংবাদকর্মীকে খবর দেন এবং বানরটি রক্ষার জন্য তিনি বনবিভাগে হস্থান্তর করবেন বলে জানান। বর্তমানে বানরটি তার বাড়ীতে রয়েছে।
এবিষয়ে রোববার একাধিকবার সারী বন বিভাগে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

Share





Related News

Comments are Closed