রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় শনিবার ভোররাতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মো. শাহেদ (৩০)।
জানা যায়, ভোররাত সাড়ে তিনটার দিকে শ্যামপুর থানার গেন্ডারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শাহেদকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে শাহেদের খালাতো বোন শাহানা বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) বাচ্চু মিয়া বলেন, শাহেদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed