কুমিল্লায় নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় আবুল বাশার নামের একজন নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার শামবকসী (বল্লবপুর) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত আবুল বাশার বল্লবপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বাশার (৩০) একই এলাকার ইসলামিয়া ব্রিকসে নৈশ প্রহরীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার দিবাগত রাতে তিনি কর্মস্থলে আসলেও শনিবার ভোরে বাড়ি ফিরেননি। সকালে স্থানীয়রা ওই ইটভাটার অফিসে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ বিষয়ে থানার এসআই নকুল বিশ্বাস জানান, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed