হবিগঞ্জে বজ্রপাতে চার চা শ্রমিক নিহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতে একই পরিবারের তিন সহোদরসহ চার চা শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আমতলী চা বাগানের শ্রমিক সবিন উড়ার ছেলে সঞ্জয় উড়া (২২), দ্বিপক উড়া (১৬), বিল্পব উড়া (১৪) এবং পাশের ঘরের দুর্গার মেয়ে রজনী (১১)। এদের মধ্যে সঞ্জয় উড়া, দ্বিপক উড়া এবং রজনী ঘটনাস্থলেই নিহত হয়।
বিল্পব উড়াকে প্রথমে বাহুবল হাসপাতাল নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা।
শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ হাসপাতালে বিল্পব উড়া মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আমতলী চা বাগানের বাবু এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮ টার দিকে সবিন উড়ার ঘরে বজ্রপাতে তার তিন ছেলে নিহত হন। এসময় তার পাশের পরিবারের এক মেয়েও মারা গেছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed