রাজধানীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় রাজিব হাসান (৩০) নামে এক যুবলীগ নেতাকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
শুক্রবার রাতে সূত্রাপুরের ধোলাইপারের ৬, রোকনপুরের একটি রাস্তা থেকে গুলিবিদ্ধ লাশ পুলিশ উদ্ধার করে। তার পিঠে তিনটি গুলির চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা (ইনচার্জ) বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রাজীব হাসান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ অর্থসম্পাদক বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে গুলিবিদ্ধ রাজীব হাসানকে সেখানে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। রাজীবের মাথায় তিনটি গুলির ক্ষত চিহ্ন দেখা গেছে। জানা গেছে, রোকনপুরে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাজিবকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ওসি তপন সাহা জানান, কীভাবে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায় নি। তার বাসা যাত্রাবাড়ী থানার ভাঙা প্রেস এলাকায়। তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের একটি পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
এদিকে স্বজন সূত্রে জানা গেছে, রাজিব হাসান যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অর্থ উপসম্পাদক ছিলেন। হত্যার কারণ জানা যায়নি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed