রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস চাপায় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছে। নিহত অপরজন ভ্যান চালক। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
শুক্রবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা অংশে এ দুর্ঘটনা ঘটে। রংপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা অংশে যাত্রীবাহী একটি বাস দুইটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইটি অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়। নিহত সবাই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন শাহানাজ পাভীরন (২২), শহীদুল ইসলাম (৪০), রওশন আরা বেগম (৫০), দুলালী বেগম (৩০) ও মুস্তাকিন (৪)। ভ্যান চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতদের সবার বাড়ি তারাগঞ্জে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed