হালদা নদীতে নৌকা ডুবে দুই শিশুসহ নিখোঁজ ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই শিশুসহ অন্তত পাঁচজন নিখোঁজ হয়েছেন।
নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার সকাল ১১টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন থেকে যাত্রীবাহী একটি নৌকা হালদা নদী দিয়ে উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ঘাটে যাচ্ছিল। মাঝপথে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়।
নিখোঁজরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পূর্ব সুয়াবিলের মৃত বজল আহমদের ছেলে নূরুল ইসলাম (৪৫), নূরুল আবছারের ছেলে আরমান (৮), মো. রুবেলের ছেলে ইমন (১৮) ও রহিম (১৩) এবং মো. হানিফের ছেলে রিজভী (১২)।
নিখোঁজ সবার বাড়ি পূর্ব সুয়াবিল গ্রামে। ঈদ উপলক্ষে তারা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রামে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর শাহেদুর রহমান জানান, বেলা পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিস নৌকাডুবির খবর পায়। এরপর ঘটনাস্থলে পৌঁছে দুজন ডুবুরি তল্লাশি অভিযান শুরু করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed