Main Menu

শোলাকিয়ায় হামলাকারীও নর্থ সাউথের শিক্ষার্থী

নিউজ ডেস্ক: শোলাকিয়ার ঈদ জামাতের প্রবেশ পথে বোমা হামলা করে হতাহতের ঘটনা ঘটিয়ে পরে নিহত হওয়া সেই জঙ্গির পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে তার নাম আবির রহমান(২৫)। সেও বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগেও এই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে জঙ্গি সংগঠনে জড়িত পাওয়া গেছে। ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল থেকে এ লেভেল পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হয়।

রাজধানী বসুন্ধরা এলাকার বাসিন্দা আবির গত ৪ মাস থেকে নিখোঁজ ছিল।  সে কুমিল্লার দ্বেবিদ্বারের সিরাজুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ঈদের দিন সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদ জামাতের প্রবেশ পথে জঙ্গি হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারান দুই পুলিশ সদস্য জহিরুল হক ও আনসারুল হক। পরে পুলিশের সাথে গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়। ওই এলাকার বাসিন্দা এক গৃহিণী নিজ ঘরের ভেতরেই মিস ফায়ার হয়ে নিহত হন। এই ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া দিনাজপুরের এক মাদ্রাসাছাত্র পরে র‍্যাবের জিজ্ঞাসাবাদে বলেছে ওস্তাদের নির্দেশে সে হামলায় অংশ নেয়।
সূত্র: ঢাকা ট্রিবিউন

Share





Related News

Comments are Closed