Main Menu

জঙ্গিদের ছবি-ভিডিও লাইক-শেয়ার করলে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: : সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিদের ছবি বা ভিডিও আপলোড, শেয়ার ও লাইক দেয়া নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ সদর দফতর।

সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করা তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।

বুধবার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান বলেন, ‘যেকোনো জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড, শেয়ার করা এমনকি তাতে লাইক দেওয়া এবং তার সমর্থনে কমেন্ট করাও আইসিটি অ্যাক্ট অনুযায়ী অপরাধ। যারা এগুলো করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ইন্টারনেটে এ বিষয়গুলো পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed