আইএস ভিডিওতে সেই তরুণের পরিচয় মিলেছে
বৈশাখী নিউজ ডেস্ক : সাইট ইন্টেলিজেন্সে আইএসের প্রকাশিত বাংলায় হুমকি দেয়া ভিডিওতে দেখা যাওয়া তিনজন তরুণের মধ্যে প্রথম জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
এখনো পর্যন্ত পাওয়া তথ্যে জানা যাচ্ছে, তার নাম তাহমিদ রহমান শাফি।
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে গ্রামীনফোনে কাজ করতেন শাফি।
গ্রামীনফোনে তার একজন সাবেক সহকর্মী নিশ্চিত করেছেন, আইএসের ভিডিওতে দেখা যাওয়া প্রথম তরুণটি তাহমিদ রহমান শাফি।
তিনি জানিয়েছেন, শাফি গ্রামীনফোনের কম্যুনিকেশন বিভাগে ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীদের মধ্যে হাসিখুশি এবং সঙ্গীতপ্রিয় হিসেবে জনপ্রিয় ছিলেন।
তবে, ২০১০ সাল থেকেই শাফি কিছুটা চুপচাপ ও শান্ত হয়ে গিয়েছিল। বছর দুই আগে থেকে ধর্মের প্রতি অনুরাগী হয়ে ওঠে শাফি।
সাবেক ঐ সহকর্মী আরো জানাচ্ছেন, বেসরকারি একটি টেলিভিশনের সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম সিজনে সেরা ১৫তে জায়গা পেয়েছিল শাফি।
রবীন্দ্রসঙ্গীত নিয়ে পিএইচডি করার ইচ্ছা পোষণ ছিল শাফির।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গ্রামীফোনের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা ভিডিওতে শাফিকে প্রথমে বাংলায়, পরে ইংরেজিতে বক্তৃতা দিতে দেখা যায়। সূত্র: বিবিসি বাংলা
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed