Main Menu

হবিগঞ্জে ছেলের হাতে মা খুন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে রূপবাণু (৪৫) নামে এক মহিলাকে গলাকেটে হত্যা করেছে তার ছেলে ইয়াছিন (২৭)।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপবাণু উপজেলার শাহপুর গ্রামের হায়দর আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় রূপবাণুর সঙ্গে ইয়াছিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে তার মাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed