শাহজালাল বিমানবন্দরে কড়াকড়ি, দর্শনার্থী প্রবেশ নিষেধ
বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ইস্যুতে আবারো দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকর সেলে যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএনের) মুখপাত্র তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১ জুলাই গুলশানে হামলার পরই বিমানবন্দরের অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি জানান, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সবকটি প্রবেশ মুখেই নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এসব চৌকিতে এপিবিএনের পাশাপাশি ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) পুলিশের সদস্যরা রয়েছে।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসান রেস্টুরেন্টে ছয় বন্দুকধারী হামলা চালায়। এ সময় ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করা হয়। নিহত হয় হামলাকারী ৫ জঙ্গি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed