বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই ৭ জুলাই বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সাংবাদিকদের এ তথ্য জানান।
এতে ব্রিফ করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। তিনি জানান, শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রমজান মাস আরো একদিন চলবে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।
এর আগে সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে এবার ৩০টি রোজা হচ্ছে। সে হিসাবে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার (৬ জুলাই)।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
কুয়েতের আইন মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সোমবার চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার রমজান মাসের শেষ দিন এবং বুধবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও মিশর, পাকিস্তান, ভারত, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকার দেশসমূহে বুধবার ঈদ উদযাপিত হবে।
তবে তুরস্ক মঙ্গলবার ঈদ উদযাপন করেছে। জার্মান, মৌরিতানিয়াও একই দিনে ঈদ পালিত হচ্ছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed