জাকের পার্টি মহিলা ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাকের পার্টি মহিলা ফ্রন্ট সিলেট জেলা শাখার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল ৫ জুলাই মঙ্গলবার নগরীর খাসদবির দারুস সালাম মাদরাসা রোড, বন্ধন-জি/২৯, শাহজালাল ভিলাস্থ পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাকের পার্টি কেন্দ্রীয় মহিলা ফ্রন্টের সদস্য ও সিলেট বিভাগীয় সভানেত্রী পিয়ারা শহিদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদিকা রহিমা বেগমের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদিকা হাসিনা মমতাজ, অর্থ সম্পাদক রিনা বেগম, প্রচার সম্পাদক নুরজাহান বেগম, সহ প্রচার সম্পাদক জাহানারা বেগম, সদস্য মুমিনা বেগম, নাসিমা বেগম, শাহপরান থানা শাখার সভানেত্রী জাহানারা বেগম, মোগলাবাজার থানা শাখার সভানেত্রী রেনু বেগম, কোম্পানীগঞ্জ থানা শাখার সভানেত্রী মোমিনা বেগম, গোয়াইনঘাট থানা শাখার সভানেত্রী মরজিনা বেগম, এয়ারপোর্ট থানা সভানেত্রী রহিমা বেগম, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক ছয়ফুল বেগম, জাকের পার্টির নেত্রী আনোয়ারা বেগম, রাবেয়া বেগম, খয়রুন্নেছা, উম্মে হাবিবা, আছিয়া বেগম, সাবিনা বেগম, দোলবী বেগম, রেজিয়া বেগম, আমিনা বেগম, আফিয়া বেগম, জাকের পার্টি ছাত্রীফ্রন্ট জেলা সভানেত্রী রামিশ ফারিহা রাফা, সহ-সভানেত্রী জিম আক্তার, মোগলাবাজার থানা সভানেত্রী সাবিনা বেগম, শিদ্রাতুল মোন্তাহা, নাঈমা বেগম, রুসনী আহমেদ ওসি সহ সিলেট জেলা বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও আশেকান, জাকেরান, প্রায় ৪ শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সিলেট বিভাগীয় সভানেত্রী পিয়ারা শহিদ। শেষে ইফতার মাহফিল ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed