Main Menu

সদরঘাটে রেলিং ভেঙে বহু যাত্রী পানিতে, শিশুর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সদরঘাটে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৯ নম্বর পন্টুনের রেলিং ভেঙে পড়ে গিয়ে বুড়িগঙ্গায় এক শিশু নিহত হয়েছে। আরো এক শিশু এখনো নিখোঁজ। ধাক্কায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নদীতে পড়ে গেলেও পরে তারা সাঁতরে ওপরে উঠেছে।

মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। নৌ-পুলিশের সদস্য ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঘটনার নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডাব্লিউটিএ’র সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উদ্ধারে অভিযান শুরু করেন। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শিশু সুমাইয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সাকিবের উদ্ধারে তৎপরতা চলছে।

ঈদুল ফিতর উপলক্ষে ছুটিতে বাড়ি ফেরা নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আজ মঙ্গলবার ভোর থেকেই ছিল যাত্রীদের প্রচণ্ড ভিড়। সকালে যাত্রী ওঠানোর প্রস্তুতি চলার সময় একটি লঞ্চ ৯ নম্বর পন্টুনে ধাক্কা দেয়।

অতিরিক্ত যাত্রী থাকায় লঞ্চের ধাক্কায় ৪০ থেকে ৫০ যাত্রী পন্টুনের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

ওই সময় দুই শিশুও পড়ে যায় নদীতে।

সরকারি লঞ্চ এবং স্টিমারের পাশাপাশি ১৯০টি বেসরকারি স্বল্প ও দূরপাল্লার লঞ্চ নিয়ে এবারের ঈদ সেবায় প্রস্তুত রাখা হয় দেশের প্রধান লঞ্চ টার্মিনাল সদরঘাট।

Share





Related News

Comments are Closed