Main Menu

চাঁদা না পাওয়ায় গাছ কেটে নিল দুর্বৃত্তরা!

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাঁদা না পেয়ে সিলেট নগরীর নয়াসড়কস্থ খ্রীস্টান মিশনের ১০টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। যার মূল্য প্রায় ২ লাখ টাকা। নিঝুম সাংমা, উইলসন গ্রে ও রবীন জোহর দাস হেপী গাছগুলো কেটে নেয়। পরে ট্রাকে করে গাছগুলো অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এতে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে মিঃ জেমসন লামিনসহ তার লোকজনকে। মি: জেমসন মিশনের পরিচালক প্রতিষ্টান সিলেট প্রেস বেটেরিয়ান সিনড ট্রাস্ট বোর্ড এর চেয়ারম্যান। গত শনিবারের এ ঘটনায় সিলেট প্রেস বেটেরিয়ান সিনড ট্রাস্ট বোর্ড এর সাধারন সম্পাদক শংকর মারাক বাদী হয়ে সোমবার রাতে মামলা করেছেন। সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআই কামালকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed