বিদেশি বিনিয়োগে তেমন কোন প্রভাব ফেলবেনা: অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গুলশান ট্রাজেডির ঘটনায় দেশে বিদেশি বিনিয়োগে তেমন কোন প্রভাব ফেলবেনা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকেলে সিলেট নগরীর রিকাবীবাজারে ডা. চঞ্চল রোড উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘দু:খজনক ঘটনা হলো বিদেশিরা এখানে একটু সাবধানে আসবে। তবে এর প্রতিক্রিয়ায় বিনিয়োগে তেমন কিছু হবে বলে মনে হচ্ছেনা। কয়েকদিন অপেক্ষা করতে হবে, দেখতে হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশী বিনিয়োগকারীকে চিন্তা করতে হবে শেখ হাসিনা প্রমাণ করেছেন- তিনি সন্ত্রাসবাদকে জিরো টলারেন্সে দেখছেন। তবে এ ঘটনার পর আমাদের সাবধান হতে হবে। এর কারনে দেশের ইকোনমিক স্টেন্ডিং ও ইকোনমিক প্রসেসে কোন প্রভাব ফেলবেনা।’
সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবুল মোমেন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহনাগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদি, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কুহিনুর ইয়াসমিন ঝর্ণা প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed