মেয়র আরিফ ও জিকে গৌছের মুক্তি দাবী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারান্তরীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ কে পবিত্র ঈদুল ফিতরের আগে মুক্তি দেয়ার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের ঈদের পুর্বেই মুক্তি দেয়ার দাবী জানান তারা।
সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী ও জিকে গৌছ সহ সারাদেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। গোটা জাতি যখন পরিবার পরিজন নিয়ে একই সাথে ঈদের প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায় কারারুদ্ধ মেয়র আরিফুল হক চৌধুরী, জিকে গৌছ সহ হাজার হাজার নেতাকর্মীদের পরিবারের ঈদের আনন্দ ¤øান হয়ে যাচ্ছে। মানবিক বিবেচনা করে হলেও কারারুদ্ধ মেয়র গন ও নিরীহ নেতাকর্মীদের ঈদের পুর্বেই নিঃশর্ত মুক্তি দিন। পরিবার পরিজন নিয়ে এক সাথে ঈদ করার সুযোগ দিন। অন্যথায় এই সরকারই শেষ সরকার নয়। অদুর ভবিষ্যতে এই জুলুমের জন্য অবৈধ সরকারকে কঠোর মুল্য দিতে হবে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed