Main Menu

জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় যুবক আহত

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুরে তারাবীহ নামাজে যাওয়ার পথে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় এক যুবক আহত হয়েছে ।
জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের হাজী খিজির বক্সের ছেলে রাসেল বক্স প্রতিদিনের ন্যায় রোববার রাত সাড়ে ৭টায় গ্রামের জামে মসজিদে তারাবীহ নামাজে যাওয়ার পথে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের জমির হোসেন ও শমসের আলীর নেতৃত্বে একদল লোক তার উপর হামলা চালায় । তাদের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল বক্স (৩২) মাঠিতে লুটে পড়ে। এসময় তার সাথে থাকা একটি সামসাং এস-৪ মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃক্তরা । পরে তাকে পথচারীদের সহায়তায় গুরুতর অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
সোমবার দুপুরে জগন্নাথপুর থানার এস আই আব্দুস ছালামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুস ছালাম জানান, আসামীদের সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে । হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

Share





Related News

Comments are Closed