ঈদে নাগরী লিপির শপিং ব্যাগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঐতিহ্যবাহী শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ষড়ঋতুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট অঞ্চলের মানুষের নিজস্ব বর্ণমালা নাগরীর ইতিহাস ও নাগরী লিপি সম্বলিত নিজস্ব শপিং ব্যাগের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার দুুপুরে সিলেট মহানগরীর লামাবাজারের দেব ভবনে এই শপিং ব্যাগের মোড়ক উন্মোচন করেন এমসি কলেজের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাগরী গবেষক অধ্যাপক এরহাছুজ্জামান (এ জামান)।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, সত্তরের দশকের ছাত্রনেতা শাহানারা বেগম, ষড়ঋতুর কর্ণধার হুমায়ুন কবির জুয়েল, সংস্কৃতিকর্মী সুপ্রিয় শান্ত ও আকর্ষণীয় শপিং ব্যাগটির রূপকার অরূপ বাউল।
অধ্যাপক এ জামান নাগরী লিপি সম্বলিত শপিং ব্যাগ পবিত্র ঈদুল ফিতরে ক্রেতাদের হাতে তুলে দেয়ার উদ্যোগ নেয়ায় ষড়ঋতু কর্তৃপক্ষের প্রশংসা করেন।
তিনি বলেন, নিজস্ব ঐতিহ্য রক্ষায় সিলেটের প্রত্যেক সচেতন মানুষকে এভাবে উদ্যোগী হতে হবে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed