জাফলংয়ে পর্যটকদের নিরাপত্তায় মতবিনিময়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের জাফলংয়ে আগত পর্যটকদের নিরাপত্তাসহ বিভিন্ন রকম সেবা প্রদানের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে জাফলং পর্যটন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জাফলং পিকনিক সেন্টারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন, ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন অফিসার শিমুল মোঃ রাফি, টুরিস্ট পুলিশ সিলেট জোনের ইনচার্জ মোহাম্মদ আব্দুর নূর, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ লাল মিয়া, আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছারোয়ার হোসেন বকুল, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সবাপতি বাবলু বখত প্রমুখ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed