মুসলমান মেয়ের সাথে হিন্দু ছেলের পরকিয়া, অতপর…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দুধসর আশ্রয় প্রকল্পের আবাসনে মুসলাম মেয়ে ও হিন্দু ছেলের পরকিয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার (১ জুলাই) শৈলকুপার দুধসর ইউনিয়নের আশ্রয় প্রকল্পে বসবাসরত বাবুলের মেয়ে সীমা (৩০) বেড়াতে যায় ঝিনাইদহ সদর উপজেলার মহারাজ পুর ইউনিয়ের “দোকান ঘর” নামক আশ্রয় আবাসান প্রকল্পের জৈনিক মহির বাড়িতে। পরদিন শনিবার দুধসর গ্রামের নিরঞ্জন দাসের ছেলে শিপন (২৫) রহস্য জনক ভাবে সীমার অবস্থান করা জনৈক মহির বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে তারা দুজনে একই সাথে রাত্রি যাপন করে। রোববার সকালে তাদের দেখে স্থানীয় জনতার সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শিপন হিন্দুর ছেলে ও সীমা মুসলমানের মেয়ে। তখনই দেখা দেয় বিপত্তি। খবর পেয়ে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের এস আই রাশেদ সীমা ও শিপন কে জনতার হাত থেকে উদ্ধার করে নলডাঙ্গা ক্যাম্পে নিয়ে যায়।
সীমার সাথে কথা বলে জানা যায়, এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুইতলা মল্লিকপুর গ্রামের মনিরুল নামে এক ছেলের সাথে তার বিবাহ হয়েছিল। তার একটি কন্যা সন্তানও রয়েছে। তবে শিপনের সাথে প্রায় ৪ মাস ধরে তার পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে।
“দোকান ঘর” আবাসনের মহির জানায়, সীমার ভাইয়ের সাথে তার মেয়ের প্রায় ১ মাস আগে বিয়ে হয়েছে। সেই সুত্র ধরে মেয়ের সাথে শুক্রবার আমার বাড়িতে আসে সীমা। পরদিন শিপন আসলে সীমা তাকে তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়। আমরা তাকে সেই ভাবে আপ্যায়ন করি। পরে জানতে পারি যে, শিপন সীমার স্বামী নয়। তাছাড়া আমার মেয়ের কয়েক দিন বিয়ে হয়েছে, তাই সে এখনও কাউকে ভাল মত চেনে না। তাছাড়া সীমা জানিয়েছে, শিপন তার পূর্বের স্বামী। তাই আমরা কিছু মনে করি নাই।
এব্যাপারে নল ডাঙ্গা ক্যাম্পের এস আই রাশেদ জানান, তাদেরকে গ্রেফতার করে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার আফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, আমি ব্যস্ততার কারনে বিষয়টা জানতে পারিনি। আমি এখন বাইরে আছি, থানায় না ফিরে কিছুই বলতে পারছি না।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed