Main Menu

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারপ্রাপ্ত জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরসালিন বলেছেন সরকার ও জাতীর কল্যানে গনমাধ্যম গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনাবলী উল্লেখ করে বলেন একটি অপরাধী চক্র দেশে নাশকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। তিনি মাহে রমজানের তাতপর্য তুলে ধরে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনকারী জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।
অনুষ্টানে প্রধান আলোচকের বক্তব্যে জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ একটি উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হয়েছে। দেশ ও জাতীর কল্যানে গনমাধ্যমের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে তিনি জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সোর্সিং কোয়ালিটি ফেব্রিক্স ফরম চায়না এল টি এস ফেব্রিক্স ও টুটাল সলিউশন অফ ইয়ারকন্ডিশনিং ইহান এন্টার প্রাইজের সত্তাধিকারী তকদির হোসাইন। জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: আব্দুল হাই এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবাব মিয়া, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানস রঞ্জন রায়, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদুর রহমান শাহেদ, উপজেলা সার্ভার ষ্টেশনের টেকনেশিয়ান অরূপ সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, সহ-সাধারন সম্পাদক রিয়াজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার প্রমূখ।
অনুষ্টানের শুরুতে ইংরেজীতে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সদস্য জগন্নাথপুর ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র তাহের আল-তামিম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিপক গোপ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী স্বতিশ গোস্মামী, জগন্নাথপুর থানার উপ-সহকারী পরিদর্শক কায়েমুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আলা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আফু মিয়া, জগন্নাথপুর নলজুর গ্রুপের পরিচালক হাজি শাহিন মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি সুয়াইব আহমদ ছাড়াও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, যুগ্ম সাধারন সম্পাদক আজহারুল হক ভুইয়া শিশু, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, দপ্তর সম্পাদক আব্দুল আলীম, সদস্য সাইজুর রহমান সাজু, সদস্য সুবীর বিজয় চৌধুরী, সদস্য বিপ্লব দেবনাথ উপস্থিত ছিলেন। পরে দোয়া মহফিলে মোনাজাত পরিচালনা করেন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুল ওয়াহিদ।

Share





Related News

Comments are Closed