গুলশান হামলায় ৩ বাংলাদেশি নিহতের খবর
নিউজ ডেস্ক: শুক্রবার রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জিম্মিদের ২০ জনের নিহতের মধ্যে তিনজন বাংলাদেশির নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন- ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন এবং ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও অবিন্তা কবির নামের এক তরুণী।
ফারাজ ও ইশরাত এবং অবিন্তার পরিবার দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ইশরাত আকন্দ জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল ফেজকোর হিউম্যান রিসোর্স বিভাগের পরিচালক ছিলেন। এছাড়া তিনি হোটেল ওয়েস্টিন অ্যান্ড রিসোর্টের মার্কেটিং বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
বিজিএমইএ- এর মানবসম্পদ বিভাগের কসনালটেন্ট ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের দুই ছেলের মধ্যে ফারাজ সবার ছোট।
অবিন্তা কবিরের দাদা মনজুর মোরশেদ সুপার স্টোর ল্যাভেন্ডারের মালিক।
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘন্টার এই জিম্মি ঘটনায় ২০ বিদেশি, ছয় সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন পুলিশ সদস্য।
সেনাবাহিনীর যৌথ অপারেশনের সময় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০ জন জিম্মির মরদেহ উদ্ধার করা হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed