নিহত জিম্মিদের ৯ জন ইতালীয়, জাপানি ৭
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় গুলশানের হলি আর্টিজান বেকারি নামের ক্যাফেতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ জিম্মির মধ্যে নয় জন ইতালিয়, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক। বাকি তিনজন বাংলাদেশের নাগরিক।
বাংলাদেশি তিন জন হলেন- ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার মালিক লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন।
নিহত অন্য দু’জন হচ্ছেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর।
শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি জানিয়েছেন, ‘শুক্রবার রাতের ওই হামলার পর নিহত নয়জনকে (ইতালীয়) আমরা চিহ্নিত করেছি। আরো একজন নিখোঁজ রয়েছেন, তিনি লুকিয়ে থাকতে পারেন বা আহতদের মধ্যে থাকতে পারেন…আমরা তার খোঁজ করছি,’।
এদিকে, রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহত ২০ জনের মধ্যে ৭ জাপানি নাগরিক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকার।
এছাড়া ভারতীয় ১৯ বছরের একজন ছাত্রী মারা গেছেন বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজ এক টুইট বার্তায় জানিয়েছেন।
এর আগে আইএসপিআরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০ জিম্মির অধিকাংশকেই শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলা ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২০ জন জিম্মি, দুজন পুলিশ কর্মকর্তা এবং ৬ জন সন্ত্রাসী।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed