সিলেটে বিদেশী নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার গুলশানে শুক্রবার রাতে বিদেশী নাগরিকদের জিম্মি করার ঘটনার পর থেকে সিলেটে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। নাশকতা এড়াতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিক, মন্দির, গীর্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারী গুরুত্বপূর্ণস্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমতউল্লাহ জানান, সিলেট নগরীর যেসব বাসা, হোটেল, মোটেল ও রিসোর্টে বিদেশিরা রয়েছেন সেগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিদেশিরা যেসব রেস্টুরেন্টে বেশি যাতায়াত করেন সেগুলোতে নজরদারি করা হচ্ছে।
তিনি বলেন, সিলেট নগরীর মন্দির-গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিবর্গেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রহমতউল্লাহ বলেন, গুলশানের ঘটনার পর সিলেটে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীতে টহল জোরদার করা হয়েছে ও বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত ৯টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ও কিচেন রেস্টুরেন্টে ৭ জন জঙ্গি সদস্য প্রবেশ করে। তাদের হাতে ছিল পিস্তল ও কাঁধে কালো ব্যাগ। ‘আল্লাহু আকবর’ আওয়াজ তুলে হামলা চালিয়ে তারা রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেশি-বিদেশি প্রায় ৪০ নাগরিককে জিম্মি করে।
এ ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা, ৬ জঙ্গি এবং ২০ বিদেশি জিম্মি সহ সর্বমোট ২৮ জন নিহত হন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে আইএসপিআর।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed