Main Menu

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলায় যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্ততপক্ষে ২০ জন।

শনিবার (২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার সমষপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসটির রেজিষ্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-গ ০২-২১৯৬)। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশের শ্রীনগর সার্কেলের এএসপি শামসুজ্জামান বাবু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস যাত্রীবোঝাই করে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল। পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়।

তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Share





Related News

Comments are Closed