ওসমানী হাসপাতালের হিমাগারে মহিলাসহ ৩ লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহিলাসহ অজ্ঞাত ৩ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার পৃথক সময়ে লাশ গুলো উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।
জানা যায়, গত ২৮ জুন কে বা কারা অজ্ঞাত নামা এক ব্যক্তি (৩৫) কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঐ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। পরে তার লাশ ওসমানী হাসপাতাল হিমাগারে রাখা হয়। এ ব্যাপারে মেডিকেল কর্তৃপক্ষ কতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন। ডায়রি নং ১৮৯০, তারিখ ২৮.৬.১৬ইং।
এদিকে গত ৬ জুন কে বা কারা ঠিক একইভাবে অজ্ঞাত নামা এক যুবককে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে ভর্তি করে। ঐ যুবক ১ জুলাই সন্ধ্যা ৬টায় মারা যায়।
এছাড়া কিছুদিন যাবত ৭০ বছর বয়সের এক বৃদ্ধ মহিলা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বিল্ডিংয়ের বারান্দায় ভিক্ষা করতেন। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। গত ১ জুলাই ঐ অজ্ঞাত ভিক্ষুক মহিলার লাশ সহ ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল হিমাগারে রাখা হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed