Main Menu

অবশেষে মা হচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক: সকল জল্পনা কল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে অবশেষে নিজ পরিবারের নতুন সদস্যের আগমনি বার্তা সবাইকে জানিয়ে দিলেন কারিনার স্বামী সাইফ আলী খান। তিনি জানালেন, সন্তানসম্ভবা বলিউড তারকা কারিনা কাপুর।

চলতি বছরের শুরুতে সাইফ কারিনা জুটি লন্ডন যান। আর তখনই কারিনা মা হতে যাচ্ছেন এমন খবর প্রকাশিত হয়। তবে দেশে ফিরে এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন জাব উই মেট খ্যাত তারকা। তবে এবার স্বামী সাইফ নিজেই সংবাদ সম্মেলন করে সবাইকে জানালেন, আগামী ডিসেম্বর নাগাদ আসতে যাচ্ছে এ তারকা জুটির প্রথম সন্তান। আর এজন্যে তিনি সবার কাছে দোয়া চান।

প্রায় ৫ বছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন সাইফ ও কারিনা জুটি। কারিনার জন্যে এটি প্রথম বিয়ে হলেও। সাইফের ছিলো এটি দ্বিতীয় বিয়ে।

Share





Related News

Comments are Closed