রকিব হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামের দিন মজুর আব্দুর রকিব হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে হায়দরী বাজার পয়েন্টে বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের মেম্বার আকিল আলী। ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিন আহমদ ও যুবনেতা কালা মিয়ার যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বনামধন্য ব্যবসায়ী সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন ও আজিজুর রহমান আজিজ ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এলাকার একটি চিহিৃত সন্ত্রাসী মহল তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকার নিরীহ দিন মজুর আব্দুর রকিবকে নৃশংসভাবে হত্যা করেছে। এঘটনায় এখন পর্যন্ত হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার না করায় একালাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের প্রতি আহŸান জানান যে, রকিব হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবী জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মশাহিদ মিয়া, মখলিছ মিয়া, মৌলভী গিয়াস উদ্দিন, সাবেক ইউ.পি সদস্য সাহাবুদ্দিন, ইউ.পি সদস্য কুতুব উদ্দিন, ইউ.পি সদস্য জেবুর আহমদ, রিয়াজ উদ্দিন, সনতু মিয়া, মো. টিলাই মিয়া, সাবেক ইউ.পি সদস্য নরেশ চন্দ্র দাস, মাওলানা আমির উদ্দিন, কামাল উদ্দিন, জইনুদ্দিন, মজর মিয়া, মনতাজ মিয়া, আরব আলী, মনসুর মিয়া, জমসেদ আলী, তাহির মিয়া, মকবুল হোসেন, রইছ মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার বিশিষ্ট ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed