Main Menu

বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালো এনসিটিএফ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাতে ঈদের নতুন কাপড়। চোখে-মুখে আনন্দ আর উচ্ছ্াস। বৃহস্পতিবার বিকেলে নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটরিয়ামে দেখা যায় এমন এক উৎসবমুখর পরিবেশ। ঈদের নতুন কাপড় পেয়ে এমনই এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। তাদের মুখের এ অমূল্য হাসি এনে দিয়েছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) সিলেট। ‘শিশুর মুখে ঈদের হাসি’ শিরোনামে ঈদবস্ত্র বিতরণ করেছে সিলেট এসসিটিএফ।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এনসিটিএফ’র সিলেটর সভাপতি রাতুল সাহার সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা, পিপিএম। অনুষ্ঠানে সিলেট শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, জেলা ক্রিড়া অফিসার মনোরঞ্জন দে, স্বাগত বক্তব্য রাখেন এনসিটিএফ সিলেটের সাধারণ সম্পাদক সুকন্যা শৈলী। অনুষ্ঠানে এনসিটিএফ সিলেটের কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাদিয়া আক্তার রিমি, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ পাল, সাংগঠনিক সম্পাদক তানজিম খান নাবিল, চাইল্ড পার্লামেন্ট মেম্বার নিশাত রায়হান ইতু, তাহমিদ তাজওয়ার চৌধুরী, শিশু গবেষক রতœা আক্তার, ও আহনাফ রেজা এবং শিশু সাংবাদিক ফারজানা আক্তার ফাহিমা ও তাসনিমুন ইজাজ, এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় এনসিটিএফ কমিটির সদস্য জান্নাত তাসনোভা চৌধুরী স্মিতা,এনসিটিএফ সিলেট এর জেলা ভলন্টিয়ার সৈয়দা নিশাত সুলতানা ও জাহিদুল ইসলাম রশিদ।

Share





Related News

Comments are Closed