সিসি ক্যামেরার আওতায় সিলেট নগরীর ৫নং ওয়ার্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের রায়হুসেন আবাসিক এলাকাকে (আংশিক) সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর উপস্থিতিতে সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ কর্তৃক ক্যামেরা চালু করার মাধ্যমে এ কার্যক্রম শুরু হলে দিগন্ত-১০ থেকে দিগন্ত-২৫ পর্যন্ত সিসি টিভির ক্যামেরায় আসে।
এর আগে সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ ঐ একই এলাকার দেওয়ান আব্দুল খালিক রায়হুসেন রোড উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল আহমদ ওচৗধুরী, রায়হোসেন জামে মসজিদের মোতাওয়াল্লী এডভোকেট আবুল ওয়াছেহ চৌধুরী জুবের, স্থপতি আহসান ফিরোজ, মিনহাজ আহমদ, মাসুম আহমদ, নাহিদ আহমদ এহসান, আহমদুর রহমান সাবু প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সবধরণের অপরাধ রোধে সিসি ক্যামেরা বিরাট ভ‚মিকা পালন করে। প্রতিটি পাড়া-মহল্লা এভাবে সিসি ক্যামেরার আওতায় আনা হলে অপরাধ কর্মকান্ড হ্রাস পাবে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed