ছয় মাসে বিলাসবহুল ২২ গাড়ি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক : মিথ্যা ঘোষণা ও শুল্ক জালিয়াতির অভিযোগে গত ছয়মাসে ২২টি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
সর্বশেষ সুনামগঞ্জ থেকে শুল্ক ফাঁকির অভিযোগে ২ কোটি টাকা দামের বিলাসবহুল লিক্সাস জিপ আটক করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় তিন সপ্তাহ নজরদারির পর গত ২৬ জুন রোববার গাড়িটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কারনেট সুবিধার আনা কালো রঙের এ বিলাসবহুল লিক্সাস জিপ (আরএক্স৩০০) বর্তমান একজন ব্যবসায়ী ব্যবহার করছিলেন। তিনি ৭৫ লাখ টাকা দিয়ে দুই বছর আগে সিলেটের এনকে কর্পোরেশন থেকে গাড়িটি ক্রয় করেন।
এরপর সিলেটের বিআরটিএ হতে ডিজিটাল রেজিস্ট্রেশন নেন। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট ঘ ১১-০৩০১। বিল অব এন্ট্রি সি ১১৪২৮৬, ২৯/০৫:২০১৪ এর মাধ্যমে জাপান থেকে আমদানির তথ্য দিয়ে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়।
চট্রগ্রাম কাস্টম হাউসের মতে, গাড়িটি একটি পোশাক রপ্তানিকারকের শিপমেন্টে আনা হয়। আমদানির কাগজপত্র জাল করে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেওয়া হয়।
এদিকে কারনেটের গাড়ির তালিকা যাচাই করে দেখা গেছে, একই চেসিস ও মডেলের গাড়ি ২০১০ সালে দেশে আনা হয়। লন্ডনের রুপা মিয়া নামের এক প্রবাসী কারনেট সুবিধা ব্যবহার করে বিনাশুল্কে বন্দর থেকে গাড়িটি ছাড় করেন। তার ব্রিটিশ পাসপোর্ট নম্বর ১০৮৭৯৩২০৩, ইস্যু: ১৪/০৩/২০০৭।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান জানান, শুল্কসহ গাড়িটির মোট মূল্য প্রায় ২ কোটি টাকা। গাড়িটি বর্তমানে সিলেট শুল্ক গোয়েন্দার দপ্তরে আটক অবস্থায় রাখা হয়েছে। এখন অন্যান্য আইনগত প্রক্রিয়া চলছে। আরো অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ষষ্ঠীতে উমা আসার রঙিন আয়োজন
বিশেষ সংবাদদাতা: বাংলার আকাশে শরতের শুভ্র কাশফুল আর মৃদুমন্দ বাতাসের ছোঁয়া মানেই দুর্গাপূজার আগমনী বার্তা।Read More
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এলো কীভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সবRead More



Comments are Closed