Main Menu

ওসমানীতে পুলিশের উপর এ্যাম্বুলেন্স চালকদের হামলা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অবৈধভাবে প্রাইভেট এ্যাম্বুলেন্স পার্কিংকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা চালিয়েছে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের এ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগিরা। হামলায় এক পুলিশ কন্সটেবল গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম মফিজুল ইসলাম রানা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সিওমেক পুলিশ বক্সের এসআই কালামের নেতৃত্বে হাসপাতালের সম্মুখে অবৈধভাবে রাখা কয়েকটি প্রাইভেট এ্যাম্বুলেন্স সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হন এম্বুলেন্স চালকরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে চালক ও তাদের সহযোগিরা হামলা চালায় পুলিশের ওপর। হামলায় মারাত্মকভাবে আহত হন উক্ত ফাঁড়ির কনস্টেবল রানা।
সিওমেক পুলিশ ফাড়ির ইনচার্জ ইব্রাহিম খলিল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকে ছিলেন। তিনি বলেন পরে জেনেছি এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাড়ির একজন কনস্টেবল আহত হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রাইভেট এ্যাম্বুলেন্স চালকরা হাসপাতাল প্রাঙ্গনে অবৈধভাবে এম্বুলেন্স পার্কিং করে আসছেন। এমনকি তাদের এ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য রোগী ও রোগীর আত্মীয়দের টানাহেঁচড়ার মতো হয়রানী করে বলেও অভিযোগ আছে এসব এম্বুলেন্স চালক ও তাদের সহযোগিদের বিরুদ্ধে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code