Main Menu

সিলেটে পুলিশের বিরুদ্ধে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি : সিলেটে ৩ পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে জোরপূর্বক স্বাক্ষর আদায়ের গুরুতর অভিযোগ করেছেন সিলেট সদরের মোগলগাওয়ের প্রবাসীর বধু নেহার বেগম। অভিযুক্তরা হচ্ছেন এসএমপি’র জালালাবাদ থানার এসআই মোঃ আক্তারুজ্জামান পাঠান, কনস্টেবল মোঃ রেজা মাহমুদ সহিলী এবং মোছাম্মৎ খায়রুন নাহার এবং জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁয়ের রইছ আলী, তার পুত্র লিয়াকত আলী, শওকত আলী, হাবিবুর ও রইছ অলীর স্ত্রী জমিলা বেগম।
অভিযোগে প্রকাশ, গত ২২ জুন জালালাবাদ থানার দিঘলবাক নোয়াগাঁওয়ে গৃহবধু সাজনা বেগমের অস্বাভাবিক মৃত্যু ঘটে। খবর পেয়ে সাজনার বোন নেহার বেগম, ভাই মুজির ও হেলাল রইছ আলীদের বাড়িতে যায়। এসময় রইছ আলীদের প্ররোচনায় প্রবাবিত হয়ে জালালাবাদ থানার এসআই মোঃ আক্তারুজ্জামান পাঠান, কনস্টেবল মোঃ রেজা মাহমুদ সহিলী এবং মোছাম্মৎ খায়রুন নাহারসহ রইছ আলীর লোকজন মৃতার বোন নেহার বেগম ও তার দুই ভাই মুজির ও হেলালকে বসতঘরের একটি কক্ষে আটকে রাথে এবং মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে অলিখিত দুটি সাদা কাগজে জোরপূর্বক তাদের তিনজনের স্বাক্ষর আদায় করে। একটি কাগজের বাম পার্ম্বের উপরিভাগে একটা করে এবং অপর একটি কাগজের নিচ অংশে নেহার বেগমের দুটি স্বাক্ষর আদায় করে ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। এ ঘটনায় নেহার বেগম থানার ওসির কাছে অভিযোগ করলে তা আমলে না নেয়ায় নেহার বেগম বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে এসএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। এসএমপির ডেসপাশ শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code