ওজন লেখা ৫০০ গ্রাম, আছে ২৫০ গ্রাম
বৈশাখী নিউজ ডেস্ক: ওজনে কম দিয়ে গ্রাহকদের প্রতারিত করার অভিযোগে চট্টগ্রামের একটি লবণ কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। লবণের প্যাকেটে ওজন ৫০০ গ্রাম লেখা থাকলেও ভ্রাম্যমাণ আদালত মেপে ২৫০ গ্রাম পেয়েছে।
বুধবার (২৯ জুন) নগরীর ইয়াকুব নগরে অভিযান চালিয়ে মেসার্স মালেক সন্সকে এই জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রুহুল আমিন।
ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, প্যাকেটের গায়ে ওজন, উৎপাদন সম্পর্কে ভুল তথ্য ও লবণে আয়োডিনের অনুপস্থিতি পাওয়া গেছে মালেক সন্সের লবণ কারখানায়। প্যাকেটে ২৫০-৩০০ গ্রাম লবণ দিয়ে সেটা ৫০০ গ্রামের প্যাকেট এবং ৭৫০ গ্রাম লবণের প্যাকেটের গায়ে লেখা হয়েছে ১০০০ গ্রাম বা এক কেজি।
তিনি আরো জানান, নোংরা পরিবেশে লবণ সংরক্ষণ, আয়োডিনের অনুপস্থিতি, ওজন ও উৎপাদন সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় মালেক সন্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান দেখে পালিয়ে যান কারখানা মালিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানির নেতৃত্বাধীন আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর মাঝিরঘাট এলাকায় আয়োডিনবিহীন লবণ খোলা বাজারে বিক্রি করায় এক লবণ কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed