Main Menu

ছাত্রদল নেতা চমকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ত্যাগী ও মেধাবী ছাত্রদল নেতা হাবিব ইবনে ইসলাম চমকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে ছাত্রদল। বুধবার বাদ আসর নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব ছাত্র রাজনীতির অহংকার রাজপথ কাপানো ছাত্রদল নেতা হাবিব ইবনে ইসলাম চমকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও মুসল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদল নেতা সৈয়দ খিজির হোসেন এনু, আব্দুল ওয়াহাব কাইয়ুম, লাহিন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: নাজিম উদ্দীন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ফয়েজ আহমদ, কামরান আহমদ হেলাল, রুনু আহমদ, নাসির উদ্দীন রহিম, লিয়াকত হোসেন, ওবায়দুর রহমান ফাহমি, ইকবাল আহমদ মাসুম, দেলোয়ার হোসেন নাদিম, তোফায়েল আহমদ, আতিকুর রহমান রনি, মাহফুজ মুন্না, দিদার ইবনে তাহের লস্কর, হৃদয় খান রনি, আলী আকবর রাজন, মুন্না ঘোষ, রুমন আহমদ, সবুজ আহমদ, সৈয়দ মোশাররফ হোসেন, একরাম হোসেন, সাইফুর রহমান, জালাল আহমদ, সাঈদুর রহমান, আব্দুল হামিদ চৌধুরী, রাজন দেব, ইমদাদুল হক ইমু, এডভোকেট মোবারক হোসেন, নাঈম আহমদ, সুমন আহমদ, পিনাক ঘোষ, পান্না ঘোষ ও শহীদুল ইসলাম বদরুল প্রমুখ।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৯ জুন অপারেশন ক্লিন হার্টের সময় র‌্যাবের ক্রসফায়ারে ছাত্রদল নেতা হাবিব ইবনে ইসলাম চমক নিহত হয়।

Share





Related News

Comments are Closed