জাফলং পাথর কোয়ারীতে ৩টি বোমা মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে তিনটি বোমা মেশিন ধ্বংস করে। ধ্বংসকৃত বোমা মেশিনের মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে উপজেলার জাফলং পাথর কোয়ারীতে অভিযান চালায় বিজিবি, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। গোয়াইনঘাট উপজেলার এসিল্যান্ড মোঃ আশরাফ আহমেদ রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১টি বোমা মেশিনের মূল্য ৫ লাখ টাকা ও অপর ২টির মূল্য ৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।
৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বোমা মেশিন উচ্ছেদের জন্য টাস্কফোর্স অপারেশন পরিচালনা অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed