Main Menu

গেন্ডারিয়া মসজিদে হামলার প্রতিবাদে সিলেটে মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। বৈধভাবে মসজিদ নির্মাণের পর মসজিদের কাজে বাধা দেওয়ার অধিকার কারো নেই। ঢাকার গেন্ডারিয়ায় বৈধভাবে মসজিদ নির্মাণের পর একটি মসজিদে পুলিশ যেভাবে হামলা করেছে, নিরীহ মুসল্লীদের যেভাবে গলা ধাক্কা দিয়েছে, নির্মাণ কাজ বন্ধ করেছে তা সাধারণ কোন মুসলমান বরদাশ করতে পারেনা। মসজিদে হামলা হয়নি শুধু ১৫ কোটি মুসলমানের অন্তরে আঘাত হেনেছে। এটা ফিলিস্তিন বা কাশ্মির নয়, এ দেশ হচ্ছে ১৫ কোটি মুসলমানের দেশ। অনতিবিলম্বে হামলাকারী পুলিশদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও মসজিদ নির্মাণ করে দিতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। তিনি বলেন, আমরা সম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ^াসী, অতি উৎসাহী কিছু পুলিশকর্মকর্তা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে চায়, সরকারকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
২৯ জুন বুধবার ঢাকার গেন্ডারিয়া মসজিদে পুলিশী হামলা ও মসজিদ নির্মাণ কাজ বন্ধ করার প্রতিবাদে সিলেট নগরীর জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মিছিলটি কাজির বাজার মাদ্রাসা থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
জামেয়র ভাইস প্রিন্সিপাল মাওলানা ছামিউল রহমান মুসার পরিচালনায় সমাবেমে বক্তব্য রাখেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা ফাহাদ আমান, হাফিজ আবদুল কাইয়ুম, মাওলানা আমিন আহমদ রাজু, তারেক বিন হাবিব, সাদিক ছালিম, হাফিজ কয়েস আহমদ, মাওলানা আমজাদ হোসাইন, মনসুর আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed