তাহিরপুরে বালিপাথর ব্যবসায়ীকে কুপিয়ে জখম
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এক বালিপাথর ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত ছাদেক আলী তালুকদারের ছেলে ব্যবসায়ী মোবারক হোসেন আকাশ (৩২) হামলার শিকার হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া টেকেরগাঁও’র মৃত আবদুল গফুরের ছেলে মজিবুর রহমান ও তার সহযোগীরা শনিবার সন্ধায় বাড়ি ফেরার পথে পুর্ব বিরোধের জের ধরে সড়কে মোটর সাইকেল থামিয়ে মোবারক হোসেন আকাশকে ধারালে দা দিয়ে কুপিয়ে হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মোবারক হোসেন আকাশকে মৃত ভেবে মজিবুর ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মোবারক হোসেন আকাশকে রাতে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় রবিবার ভোর রাতে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এদিকে সন্ত্রাসী হামলার খবর পেয়ে গ্রামের বিক্ষুদ্ধ লোকজন সংঘবদ্ধ হয়ে মজিবুর রহমান ও তার সহযোগীদের কয়েকটি বসতবাড়ি ভাংচুর করেছে। এছাড়াও দুটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর বড় ভাই মোশাহিদ বাদী হয়ে মজিবুর রহমান সহ ৭ জনের বিরুদ্ধে রবিবার থানায় একটি মামলা দায়ের করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed