Main Menu

কমলগঞ্জে মাতৃত্বকালীণ ভাতা প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৫০৪ জন মাকে প্রতি মাসে ৫০০ টাকা করে ১২ মাসের এককালীন ৬ হাজার টাকা করে মাতৃত্বকালীণ ভাতা প্রদান করা হয়। গত চার দিন ধরে পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ৫০৪ জন মাকে এ ভাতা প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার বলেন, ৫০৪ জন মাকে এককালীন ১২ মাসের ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। সর্বমোট ৩০ লাখ ২৪ হাজার টাকা প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed