সিলেট চেম্বার অব কমার্সে মতবিনিময় সভা অনুস্টিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্রিটিশ হাই কমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বিভাগের ডেপুটি ডাইরেক্টর সৈয়দা সুরাইয়া জাহান বলেছেন, সিলেটের সাথে বৃটেনের দীর্ঘদিন থেকে শক্তিশালী যোগাযোগ রয়েছে। বৃটেনের জন্য বাংলাদেশ এবং সিলেট খুবই গুরুত্বপূর্ন। বৃটিশ এমপি রোশনারা আলী সিলেটেরই মেয়ে। তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা বানিজ্যে বিদেশীরা বিনিয়োগ করলে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। কেননা ব্যবসার মান বৃদ্ধির জন্য বিদেশী অংশীদারিত্ব অনেক গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। বৃটেনের অনেক পণ্যের চাহিদা রয়েছে বাংলাদেশে। দুই দেশের সম্পর্ক যখন দৃঢ় হবে তখন ব্যবসার ক্ষেত্রে অনেক সুযোগ বেড়ে যাবে। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রোববার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী (মাকুম)-এর সভাপতিত্বে ও চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুন কিবরিয়া সুমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, মোঃ লায়েছ উদ্দিন, পিন্টু চক্রবর্তী, মোঃ এমদাদ হোসেন, আব্দুর রহমান, মোঃ বশিরুল হক, প্রাক্তন পরিচালক মুশফিক জায়গীরদার, চেম্বারের সেক্রেটারী মোঃ গোলাম আকতার ফারুক, এ্যাসিসটেন্ট সেক্রেটারী শাহনেওয়াজ এম রবিন, ডেপুটি সেক্রেটারী নূরেন জাহান কলিসহ চেম্বারের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে ইনভেস্ট করার অনেক সুযোগ সুবিধা রয়েছে। বৃটেনের সাথে সিলেটীদের আত্মার সম্পর্ক রয়েছে। বৃটেনের পুরো একটি অঞ্চল এখন সিলেটীদের দখলে। ব্যবসার ক্ষেত্রে বৃটিশ সরকার আমাদেরকে কিভাবে সহযোগীতা করতে পারে ও আমরা কি কি সুবিধা নিতে পারি সে বিষয়ে আলোচনার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed